ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ রোগী হাসপাতালে ভর্তি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। শুক্রবার (১০ সে‌প্টেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২২১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪১ জন ও ঢাকার বাইরে ১৮০ জন রোগী ভর্তি আছেন।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪৮ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২১৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪ জন।


চলতি বছর ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ২৫৫ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।


এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑